1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর প্রগতি সংঘের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০২৬ অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন, শিবগঞ্জ সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরন। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী নির্যাতনকারী শিক্ষক সেলিম রেজা , সদর চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদী থেকে অবৈধ মাটি উত্তোলন অর্থদণ্ড, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ, চাঁপাইনবাবগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসানিক সার বিতরণ, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকর ধাক্কায় ২ মোটর সাইকেল আরাহী নিহত, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন,

  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জে,

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি। আধুনিক ও বিশ্বস্ত ট্রাভেল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ৩০ মে সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, দেবীনগর যুবদল বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা মোহাম্মদ জহুরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন ট্রাভেল সেবা নির্ভরযোগ্যভাবে প্রদান করা হবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাভেল সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দেবীনগরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সততা, দক্ষতা ও গ্রাহকসেবার মাধ্যমে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট