1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ, অসহায় নারীর সোনা বন্ধক রাখে টাকা আত্মসাৎ করলো মেম্বার! ইউএনও’র কাছে অভিযোগ! চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন  ভোলাহাটে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের শোক ও বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশাল বিজয় মিছিল!

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ,

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ০১টা হতে সকাল ০৮টা পর্যন্ত ৫৩ বিজিবি এর বিশেষ টহলদল পৃথক ০৩টি অভিযান পরিচালনা করে *৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ০৭টি গরু জব্দ করে*। অভিযানসমূহে ৫৩ বিজিবির অধীনস্থ মনোহরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, চরবাগডাংগা বিওপি হতে সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের রানীনগর গ্রাম থেকে ০২টি গরু এবং বাখেরআলী বিওপি হতে সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রামের পদ্মা নদীর চর থেকে ০৫টি গরু জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় নেশাজতীয় সিরাপ, গরু এর আনুমানিক বাজার মূল্য ১৯ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় এবং গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষাসহ যেকোনো ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাম্প্রতিক সময়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট