1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জমিজমা সংক্রান্ত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন আকতার, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে ফলতা থানার অন্তর্গত মল্লিকপুরে কিছু ধর্মীয় পোস্ট করা হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট হতে পারে। এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে কিছু অসামাজিক কার্যকলাপ ও মাদক দ্রব্য সেবন করা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং তার পোস্ট করা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।এর ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা নস্ট হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এমন ঘটনার যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব। তাদের বক্তব্য যে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার পোস্ট বন্ধ করতে হবে।  এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে কিছু উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে ইভটিজিং এর মতো ঘটনা ঘটেছে।তা সুনিশ্চিত করতে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন যে কোন গুজব ও মিথ্যাচার এবং মিথ্যা পোস্ট এর শিকার না হয়ে প্রকৃত ঘটনা জানতে দ্রুত পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাধারণ মানুষ কে সচেতন হতে হবে। অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট