1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জমিজমা সংক্রান্ত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন আকতার, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বাসী । সোমবার ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।কর্মসূচিতে জানানো হয় – রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই এলাকায় অনুপস্থিত আছেন চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু। এই জনপ্রতিনিধির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ইউনিয়ন পরিষদে উপস্থিত হন না। ফলে স্থানীয়রা নাগরিক সেবা থেকে বঞ্চিত দীর্ঘদিন থেকেই।


এমনকি সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে না সময় মতো। এতে ব্যাপক ভোগান্তি ও হয়রানির কবলে পড়েছেন ইউনিয়ন বাসী ৷ তাদের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হয়েও চারটি হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগে নেতা শাহীদ রানা টিপু।দফায় দফায় বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আন্দোলনেও এর সুরাহা পায়নি স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত এবিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার।এদিকে ওই চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদটির যাবতীয় কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার পাশাপাশি বেশ কয়েকটি উন্নয়ন কাজ আটকে রয়েছে। এসবের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচি থেকে চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দারা ওই চেয়ারম্যানকে অপসারণের দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মো. বাবু, মইদুল ইসলাম, মাহবুর রহমান, আমিনুল ইসলাম, বশির আলী, আব্দর বারিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট