1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জমিজমা সংক্রান্ত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন আকতার, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে মাদক পাচার কালে ভারতীয় যুবক আটক

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে মাদক পাচার করার সময় ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দুইশতবিঘি গ্রামের জিহাদ শেখ (২১) পিতা সানাউল শেখ কে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এসময় বাংলাদেশী চোরাকারবারী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের তৈমুর হোসেনের ছেলে সুজন মিয়া (২২) পালিয়ে যায়।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বলেন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ সে ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ১.৩০ মিনিটে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১৭৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জমিনপুর গ্রাম হতে ০১ জন ভারতীয় চোরাকারবারী জিহাদ শেখ (২১) কে চোরাচালানী পণ্য হস্তান্তর করার সময় কিরণগঞ্জ বিওপি’র টহলদল আটক করে। এ সময় বাংলাদেশী চোরাকারবারী মোঃ সুজন মিয়া (২২), পালিয়ে যায়। বর্তমানে বাংলাদেশী চোরাকারবারী মোঃ সুজন মিয়া পলাতক রয়েছে। আটককৃত ভারতীয় চোরাকারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট