1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ, অসহায় নারীর সোনা বন্ধক রাখে টাকা আত্মসাৎ করলো মেম্বার! ইউএনও’র কাছে অভিযোগ! চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কুমিরাদহ বিলে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগ উঠেছে কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলফাজের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহরের একটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াকাফ এস্টেটের পক্ষের প্রতিনিধি সাইদুল ইসলাম রানা।

 

লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম রানা জানান, ২০২৩ সালে আলফাজ প্রায় ৪ কোটি টাকার মাছ চুরি ও দুইজনকে পঙ্গু করে দেন। এ ঘটনায় ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের হয়। এরপরও আলফাজ কোর্টের নির্দেশ অমান্য করে নিয়মিত মাছ ধরছেন এবং উল্টো এস্টেটের দায়িত্বশীলদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়।

 

তিনি আরও বলেন, গত ২১ মার্চ গভীর রাতে সেনাবাহিনীর উপস্থিতিতে বিল থেকে ১ হাজার ফিট জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়। তবে মালামাল থানায় নিয়ে যাওয়ার পথে আলফাজ ও তার সহযোগীরা হামলা করে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু চার মাস পার হলেও মামলাটি এন্ট্রি হয়নি বলে দাবি করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে আলফাজের বিরুদ্ধে অতীতে দুর্নীতি, ভুয়া চুক্তি, চেক জালিয়াতিসহ একাধিক মামলার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট