1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ, অসহায় নারীর সোনা বন্ধক রাখে টাকা আত্মসাৎ করলো মেম্বার! ইউএনও’র কাছে অভিযোগ! চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন 

গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ,

চাঁপাইনবাবগঞ্জে গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ তারিখ রবিবার চাঁপাইনবাবগঞ্জ কোট চত্বরে সাংবাদিক জোহরুল ইসলাম এর সঞ্চালনায় জেলার সাংবাদিকগন মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন এসিয়ান টেলিভিশন এর স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু , একাত্তর টেলিভিশন এর জেলা প্রতিনিধি রুকুনুজ্জামান, যায়যায়দিন প্রতিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ যমুনা টেলিভিশন এর জেলা প্রতিনিধি মোনুয়ার হোসেন জুয়েল,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা মুন্টুসহ উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক এসোসিয়েশন মহাসচিব শাহীন আকতার, মুনির হোসেন, ফরহাদ হোসেন, বদিউজ্জামাল রাজাবাবু, জাহাঙ্গীর আলম, মুসা মিয়া, মেহেদী হাসান প্রমুখ।

গাজীপুরে চন্দনা চৌরাস্তায় প্রকাশ্যে মানুষের লোকালয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এবং হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছন চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক বৃন্দরা । দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক মো.আসাদুজ্জামান তুহিনকে (৩৮)গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার হাসান জামালের ছেলে। চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগণ বক্তব্যে অত্বর্তিকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার টাইব্রুনারের মাধ্যমে রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক কিন্ত আজ সাংবাদিক বৃন্দরা হত্যার শিকার ও নির্যাতনের শিকার হচ্ছে, আর কোন সাংবাদিক যেন জীবন দিতে না হয়। নয়লে সাংবাদিক মহল রাস্তায় নামতে বাধ্য হবেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট