1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ, অসহায় নারীর সোনা বন্ধক রাখে টাকা আত্মসাৎ করলো মেম্বার! ইউএনও’র কাছে অভিযোগ! চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন 

ধর্ম মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডঃ দেলওয়ার হোসেন 

  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,

সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন ২৮ এপ্রিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে শিবগঞ্জ উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জজুড়ে আনন্দ ও গর্বের সাড়া পড়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব দেলওয়ার হোসেন ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হিসেবেও কাজ করে যাচ্ছেন। পেশাগত দায়িত্বের পাশাপাশি সমাজসেবায় তাঁর সক্রিয় ভূমিকা তাকে এনে দিয়েছে বিশেষ সম্মান ও শ্রদ্ধা।এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেলোয়ার ভাই শুধু আমাদের গর্ব নন, তিনি পুরো দেশের গর্ব। আমরা দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন এবং তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দেন।

 

নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট দেলওয়ার হোসেন বলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে প্যানেল আইনজীবী হিসেবে যোগদান করেছি। আমি চাঁপাইনবাবগঞ্জসহ দেশের সর্বস্তরের মানুষের দোয়া প্রত্যাশা করি, যেন সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করতে পারি। এমন একজন গুণী ব্যক্তির মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আইনগত সহায়তা নিশ্চিত হবে বলেই বিশ্বাস করছে তার শিবগঞ্জ উপজেলাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট