1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ, অসহায় নারীর সোনা বন্ধক রাখে টাকা আত্মসাৎ করলো মেম্বার! ইউএনও’র কাছে অভিযোগ! চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা, ভারতীয়দের হামলায় তিন বাংলাদেশি আহত

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাঁড়ির মাঝামাঝি এলাকায় এ উত্তেজনা দেখা দেয়।দুপুর থেকে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তে দুই দেশের নাগরিকেরা জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এ সময় ভারতীয় নাগরিকদের হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।এর আগে চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করেছিল। তখন চৌকা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছিল।

 

সীমান্তের বাসিন্দারা জানান, আজ দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে গিয়েছিলেন তাঁরা। তখন ভারতীয় নাগরিকেরা এসে তাঁদের বাধা দেন। এ সময় তাঁরা বাংলাদেশের ভেতরের কয়েকটি আমগাছ কেটে দেন ভারতীয়রা। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশীদের উপর গ্যাস নিক্ষেপ করেন। এ সময় ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে ও তাঁদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন।স্থানীয় বিনোদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোঃ বাদশা বলেন, সীমান্তে গম কাটা নিয়ে উত্তেজনা শুরু হয়। ভারতীয় লোকজন বাংলাদেশ অংশে ঢুকে পড়লে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।

ভারতীয়দের হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ নামোটোলা এলাকার যুবক মেসবাহুল হক। তিনি বলেন, তিনিসহ মোট তিনজন আহত হয়েছেন। অন্য দুজনের মধ্যে বিশ্বনাথপুর গ্রামের মো. রনি ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে ও মো. ফারুক হাঁসুয়ার আঘাতে আহত হয়েছেন।

মহানন্দা বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া সীমান্তে অবস্থান করছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। এ ব্যাপারে কথা বলতে তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট