1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ, অসহায় নারীর সোনা বন্ধক রাখে টাকা আত্মসাৎ করলো মেম্বার! ইউএনও’র কাছে অভিযোগ! চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন 

শিবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি যুবক 

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. শহিদুল ইসলাম(২২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার(১০ জানুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে উপেজলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া আজমতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

পরে শনিবার(১১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল( রামেক) তাকে ভর্তি করা হয়।

গুলিবৃদ্ধ শহিদুল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের  বাগিচাপাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে।

 

হাসপাতালে চিকিৎসা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস।


শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক বলেন, গত রাত ২ টার দিকে আজমতপুর সীমান্তে গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা। পরে সকালে জানা যায় বিএসএফের গুলিতে শহিদুল নামে এক যুবক আহত হয়েছেন।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তের শূন্য লাইন পার হয়ে ভারতে ফেনসিডিল আনতে গিয়েছিলেন শহিদুলসহ ৫-৬ জনের একটি দল। পরে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুরুতর আহত হয় শহিদুল ইসলাম।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেসিডিল, একটি টর্চ লাইট, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট