1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জমিজমা সংক্রান্ত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন আকতার, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

​শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ,

 

​চাঁপাইনবাবগঞ্জে বারোঘরিয়া দামুসের বিল মরিচার দাঁড়ায় কৃষকদের দীর্ঘদিনের সেচ সমস্যা নিরসনে ও কৃষি উৎপাদন গতিশীল করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন স্থানীয় সংসদ সদস্য মো. নুরুল ইসলাম (বুলবুল)। সম্প্রতি তিনি জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের সেচ সংকটের প্রকৃত চিত্র দেখতে সরেজমিন পরিদর্শন করেন এবং পানির প্রবাহ নিশ্চিত করতে দ্রুত খাল খননের কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য মাঠের পর মাঠ ঘুরে দেখেন এবং সেচ সংকটে থাকা সাধারণ কৃষকদের সাথে সরাসরি কথা বলেন। কৃষকরা তাদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরলে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে তা শোনেন এবং তৎক্ষণাৎ সমাধানের আশ্বাস দেন।

সংসদ সদস্য মো:নুরুল ইসলাম বুলবুল বলেন, “কৃষি আমাদের প্রাণ। সেচ সুবিধার অভাবে এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে, তা নিশ্চিত করতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে বলেন ​যেসব খাল পলি জমে ভরাট হয়ে গেছে, সেগুলো জরুরি ভিত্তিতে পুনঃখনন করতে হবে। ​জলাবদ্ধতা দূরীকরণ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।এমপি বুলবুলের এই আকস্মিক পরিদর্শন ও তাৎক্ষণিক নির্দেশনায় স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। কৃষকদের মতে, খালগুলো খনন করা হলে শত শত হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং সেচ খরচ অনেকাংশে কমে যাবে।
​এলাকার সুধীমহল মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের কৃষি অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট