1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জমিজমা সংক্রান্ত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন আকতার, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ঘরবাড়ি ভাংচুর-লুটপাট, আহত ২ নারী

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৩৭৬ বার পড়া হয়েছে

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের উজিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা-মারধর, শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা ও মেয়ে দুই নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (০২ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলার বাবুপুর চ্যালকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুই নারী হলেন, একই এলাকার সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুন।

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে খুন হন কালু বাঘ নামের এক ব্যক্তি। এর জের ধরেই দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এরই জের ধরে একই গ্রামের তাজিবুল হকের ছেলে পারভেজের নেতৃত্বে , মোঃ গাভু, পিতা জাব্বার, আবদুর রহমান, পিতা মোঃ আনারুল,  আনারুলের স্ত্রী বেদানা ,হেরাশের স্ত্রী কমেলা বেগম, তাজিবুল হাজির স্ত্রী মোসাঃ ছবি, ও কালু বাঘের দুই মেয়ে, সহ ১৫-২০ জনের একটি দল এই হামলা ও বাড়ি ভাংচুর করে।

এসময় বাড়ির মধ্যে থাকা স্বর্ণালংকার, নগদ অর্থ ও আসবাবপত্র লুটপাট করে তারা। বাড়ির বিভিন্ন অংশ ও আসবাবপত্রে ভাংচুর চালানো হয়। এসময় বাধা দিতে গেলে সায়েমা বেগম (৪০) ও তার মেয়ে মরিয়ম খাতুনকে মারধর করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। এর আগে দুই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে পালিয়ে যায় হামলাকারীরা৷

ভুক্তভোগী চিকিৎসাধীন নারী সায়েরা বেগম বলেন, ইদের আগে স্থানীয় দুইটি পক্ষের বিরোধে একজনের প্রাণ যায়। এনিয়ে আমরা বা আমাদের পরিবারের কোন সম্পৃক্ততা নেই। কিন্তু হঠাৎ করেই বাড়িতে হামলা ও ভাংচুর, লুটপাট করেছে সন্ত্রাসী বাহিনী৷ মানা করতে গেলে আমাদের উপরেও হামলা করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, এনিয়ে তদন্তকাজ শুরু করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সকলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট