1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ, অসহায় নারীর সোনা বন্ধক রাখে টাকা আত্মসাৎ করলো মেম্বার! ইউএনও’র কাছে অভিযোগ! চাঁপাইনবাবগঞ্জের চামুশা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ-ইন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের  আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে ৪ কোটি টাকার মাছ চুরি ও হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গাজিপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে বেসরকারী সংস্থা ভার্কের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন 

চাঁপাইনবাবগঞ্জে  বারবার ডিভোর্স দেয়ার হুমকি দেয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,

প্রেম করে বিয়ে করেছিলেন রায়হান ও তাসলিমা। কিন্তু সম্প্রতি বারবার স্ত্রীকে ডিভোর্স দেয়ার কথা বলে রায়হান। বারবার ডিভোর্স দেয়ার এমন হুমকি দেয়ায় নিজ স্বামীর গোপনাঙ্গ কেটে আলাদা করে দিয়েছে ক্ষুব্ধ স্ত্রী তাসলিমা। ঘটনাটি ঘটেছে রবিবার (২৯ জুন) রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে।এতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন স্বামী রায়হান আলী। আহত রায়হান আলী সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ আটক করেছে তাসলিমা খাতুনকে। আটককৃত তাসলিমা খাতুন সদর উপজেলার মিরেরচরা গ্রামের আকরাম আলীর মেয়ে।স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, রায়হান আলী (২০) তাসলিমা খাতুনকে (১৯) সম্প্রতি প্রেম করে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকেই রায়হান তার স্ত্রীকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে আসছিল। এতে ক্ষুব্ধ হয়ে তাসলিমা খাতুন ঘুমন্ত অবস্থায় রাত ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ সম্পূর্ণ কেটে দেয়। রায়হানের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। পরে তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখে। সকালে পুলিশের হাতে তাসলিমাকে সোপর্দ করা হয়। অন্যদিকে, গুরুতর আহত অবস্থায় রায়হান আলীকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বলেন, ঘটনার পরপরই রাতেই স্থানীয়রা ওই নারীকে আটক করে রাখে। তার (তাসলিমা) বাবার বাড়ির লোকজনকে খবর দেয়া হলেও তারা ঘটনাস্থলে উপস্থিত হয়নি। পরে সকালে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ওই নারী নিজ স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার কথা স্বীকার করেছেন। কারন জানতে চাইলে সে জানায়, তাকে নাকি বারবার ডিভোর্স দেয়ার হুমকি দিতো রায়হান। তাই ক্ষুব্ধ হয়ে সে এই কাজ করেছে বলে জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ মুঠোফোনে সময় সংবাদকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং ওই নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আহত রায়হান আলীকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট