1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জমিজমা সংক্রান্ত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন আকতার, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হরিমোহনের মেধাবী ছাত্র সিয়াম আহমেদ বাঁচতে চায়,

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে

 

নিজেসব প্রতিবেদক,

ব্লাড ক্যান্সারে আক্রান্ত হরিমোহন হাইস্কুলের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী সিয়াম আহমেদের চিকিৎসায় সরকার, প্রবাসী ও সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার। সিয়াম আহমেদ (১২) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বটতলা হাট মাঝপাড়া মহল্লার সাংবাদিক এনামুল হক নাসিমের ছোট ছেলে। জানা গেছে, সাংবাদিক এনামুল হক নাসিমের দুই সন্তানের মধ্যে বড় সন্তান এবার এস.এস.সি পরীক্ষার্থী আর ছোট সন্তান সিয়াম নবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী মর্নিং শিফ্টের শিক্ষার্থী। গত ৭ এপ্রিল দাঁতের সমস্যায় ডাক্তারের মাধ্যমে দাঁত উঠানোর পর রক্তপড়া বন্ধ না হওয়ায় গত ১০ এপ্রিল রক্তরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ এম মুর্শেদ জামান মিঞা রক্ত পরীক্ষা করে দেখেন, সিয়াম এপিএমএল নামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানায়। এরপর সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ঢাকায় রক্ত পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ এপ্রিল এপিএমএল নামের ব্লাড ক্যান্সারের বিষয়টি নিশ্চিত করে চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা প্রস্তুত রাখার পরামর্শ দেন।

সিয়ামের চিকিৎসায় প্রায় পনের লাখ টাকার প্রয়োজন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে পরিবারের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই সরকার, প্রবাসী ও সমাজের বৃত্তবানদের নিকট সাহায্যের আবেদন করেছে তার পরিবার।
তাকে সাহায্য পাঠানো যাবে এই ব্যাংক হিসাবে: মোঃ এনামুল হক নাসিম, হিসাব নং-০০৬১১২১০০০০২৬৪৩, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, চাঁপাইনবাবগঞ্জ শাখা, চাঁপাইনবাবগঞ্জ। বিকাশ ও নগদ (পারসোনাল) ০১৭৬৭-৪০৮৪৮৫ (এনামুল হক নাসিম)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট