1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জমিজমা সংক্রান্ত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন আকতার, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

গোমস্তাপুরে নার্সের অবহেলায়া শিশুর মৃত্যুর অভিযোগ, তিন নার্স সাময়িক বরখাস্ত

  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪২৩ বার পড়া হয়েছে

 

কাবিরুল ইসলাম গোমস্তাপুর  প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা নার্সদের অবহেলায় ১৬ মাস বয়সী আয়ান নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৭ টার দিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। মৃত শিশুটি উপজেলার রহনপুর পৌর এলাকার মুক্তাশা হলপাড়া গ্রামের বাসিন্দা আমিনের ছেলে। অবেহলায় শিশুটির মৃত্যু খবর পেয়ে পরিবারসহ আত্মীয় স্বজন ও এলাকাবাসী হাসপাতালে এসে উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে মারমুখী হয়ে উঠে ভূক্তভোগীরা। এ সময় হাসপাতাল ভর্তি থাকা অন্যান্য রোগীরা আতংকিত হয়ে পড়ে।

 

 

পরে পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন নার্সকে সাময়িক বরখাস্ত করে। তারা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা নার্স আম্বিয়া খাতুন, মজিদা খাতুন ও আমেনা খাতুন।

 

 

শিশু আয়ানের বাবা আমিন জানান, ডায়রিয়াজনিত কারণে গত বুধবার বিকেল ৪টার দিকে তার ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর থেকে তার ছেলে সুস্থ হয়ে উঠছিলেন না। ঠিকভাবে চিকিৎসা পাচ্ছিলেন না। গত শুক্রবার রাত আটটার পর থেকে তার ছেলে অবস্থা আরোও খারাপ হতে থাকে। ওই সময় দায়িত্বে থাকা নার্সদের বারবার জানানো হলেও তারা কোন কর্ণপাত করেন নি। তারা সেবা থেকে বঞ্চিত করে। সঠিকভাবে সেবা প্রদান করলে অবহেলায় এভাবে তার ছেলের মৃত্যু হতো না।

 

 

 

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক  ডা. ইসমাইল হোসেন লিংকন বলেন, শিশুটির মৃত্যুর ঘটনায তারা মর্মাহত। মৃত শিশুটির বাবা আমিনের অভিযোগের প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরবর্তীতে দায়িত্বে থাকা ওই তিন নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

 

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের কপি রহনপুর তদন্ত কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট