
শাহীন আকতার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ করেছে। ১২ মে ২০২৬ তারিখ রাত ১২টা ৪৫ মিনিটে চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর ০১টি বিশেষ টহলদল জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শুন্য লাইন হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ০৪টি ভারতীয় গরু জব্দ করে যার আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। চলতি মে মাসে ৫৩ বিজিবি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে ১২টি গরু জব্দ করেছে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০,০০,০০০/- (বিশ) লক্ষ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সম্ভাব্য গরু চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি তৎপর রয়েছে। এলক্ষে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।