1. news@protidinerkhobor.online : প্রতিদিনের খবর : প্রতিদিনের খবর
  2. info@www.protidinerkhobor.online : প্রতিদিনের খবর :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সদর চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের সেচ সংকট নিরসনে এমপি বুলবুলের সরজমিন পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসন অ্যাপসের মাধ্যমে তেল বিক্রির শুভউদ্বোধন, চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোচনা ও পুরস্কার বিতারন অনুষ্ঠিত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের জমিজমা সংক্রান্ত ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শাহীন আকতার, পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি সোনামসজিদ আইসিপি হতে সামীসহ ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন করেছে বিএসএফ

  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের হোসেনভিটা সীমান্ত দিয়ে ৮ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ।বিজিবির ৫৯ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি সুত্রে গেছে, উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র হোসেনভিটা সীমান্ত দিয়ে সোমবার দিবাগত রাত সাড়ে চারটায় নারী-পুরুষসহ মোট ৮ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। বাংলাদেশে পুশইনকৃতদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ ।বিজিবি ৫৯ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক বেলাল আহমেদ লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৮ জন ব্যক্তি আটক হয়েছে।তিনি জানান, মঙ্গলবার ০৩ জুন ২০২৫ প্রায় ভোর সাড়ে ৪ টায় মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি অধীনস্থ ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র এলাকার সীমান্ত মেইন পিলার ১৯৯ এর নিকট দিয়ে ৮ জন নারী-পুরুষকে অনুপ্রবেশ করায় বিএসএফ। চাঁনশিকারী বিওপির একটি টহলদল তাদেরকে আন্তর্জাতিক সীমারেখার শূন্য লাইনে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হচ্ছেন,
১।মোঃ ফায়েক (২৮), ২। মোঃ আজিম সরদার (২৫), ৩। রুস্তম আলী (৪৪), ৪। মোঃ মোফাজ্জেল হোসেন (৩৫), ৫। দুঃখী দাস (৫৫), ৬। মোছাঃ মিম খাতুন (১৯), ৭। মোছাঃ রত্না আক্তার নুপুর (২২) ও ৮। মোছাঃ নাদিরা খাতুন (৩৭)।ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে সে দেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ কেন্দ্রীয় কারাগারে আটক রাখে।আটককৃত ব্যক্তিদেরকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তর করেছে বিজিবি।

উক্ত ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার ৩ জুন ২০২৫ বেলা সাড়ে ১১টায় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিজিবি ৫৯ ব্যাটালিয়নের পক্ষ থেকে পুশইন ঘটনাটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন।ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, বিজিবি আটককৃত ৮ জনকে (৪ জন নারী ও ৪ জন পুরুষ) থানায় হস্তান্তর করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদসহ অন্যান্য বিষয়াদী প্রক্রিয়াধীন রয়েছে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© প্রতিদিনের খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট